আগামী দিনে মহিলারা যদি ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দেয় ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে-,নাটোরে দুলু
নাটোর প্রতিনিধি.-বিএনপির বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের অর্ধেকের বেশি হচ্ছে মহিলা, এই মহিলারা যদি মনে করে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে একমাত্র মহিলারাই পারে বাংলাদেশের ক্ষমতার রদবদল করতে।
কারণ এই মহিলারা যদি ঐক্যবদ্ধ ভাবে বলে আগামী দিনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো এদেশের ধানের শীষ কে ক্ষমতায় নিয়ে যাব একমাত্র মহিলারাই পারে ।
দুলু আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে আমি বিশ্বাস করি বাংলাদেশের বেশিরভাগ মা ও বোনেরা বিএনপি খালেদা জিয়ার ধানের শীষকে বেশি ভালোবাসে এবং আগামি দিনে খালেদা জিয়া ধানের র্শীয়ে ভোট দিয়ে বিএনপি কে রাষ্ট ক্ষমতা আনবে।
তিনি আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, আব্দুল আজিজ, দাউদার মাহামুদ,যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক,সাধারন সম্পাদক মুর্শেদা খানম রুপালি,সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন মায়া সহ নেতা কর্মিরা।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































